নারায়ণগঞ্জের সাংবাদিকদের নিয়ে পিআইবির তিন দিনব্যাপী প্রশিক্ষণ

নারায়ণগঞ্জ প্রতিনিধি:
বিভিন্ন গণমাধ্যমে কর্মরত নারায়ণগঞ্জের সাংবাদিকদের নিয়ে প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি)’র উদ্যোগে তিন দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৩০ ডিসেম্বর) সন্ধ্যায় নারায়ণগঞ্জ জেলা শিল্পকলা একাডেমিতে সনদ বিতরণের মধ্য দিয়ে প্রশিক্ষণের সমাপ্তি হয়।

এর আগে গত ২৮ ডিসেম্বর এই প্রশিক্ষণের শুরু হয়। প্রথমদিন ২৮ ডিসেম্বর প্রশিক্ষক ও রিসোর্সপার্সন হিসেবে ছিলেন পিআইবির পরিচালক, অধ্যয়ন ও প্রশিক্ষণ মিজ সুলতানা রাব্বী এবং সিনিয়র সাংবাদিক ইফতেখার মাহমুদ। দ্বিতীয় দিন ২৯ ডিসেম্বর প্রশিক্ষক ও রিসোর্সপার্সন হিসেবে হিসেবে ছিলেন পিআইবির পরিচালক, অধ্যয়ন ও প্রশিক্ষণ মিজ সুলতানা রাব্বী এবং ড্যাফেডিল ইউনিভার্সিটির গণমাধ্যম যোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহযোগী অধ্যাপক ড. জামিল খান।

সেই সাথে তৃতীয় দিন ৩০ ডিসেম্বর প্রশিক্ষক ও রিসোর্সপার্সন হিসেবে হিসেবে ছিলেন পিআইবির পরিচালক, অধ্যয়ন ও প্রশিক্ষণ মিজ সুলতানা রাব্বী ও এএফপি ফ্যাক্টচেক বাংলাদেশ এডিটর কদরুদ্দীন শিশির এবং পিআইবির মহাপরিচালক ফারুক ওয়াসিফ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights