নারায়ণগঞ্জে নিষিদ্ধ পিরানহা মাছ জব্দ

নারায়ণগঞ্জ প্রতিনিধি

নারায়ণগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ১০ কেজি পিরানহা মাছ জব্দ করা হয়েছে। একই সঙ্গে মাছ বিক্রেতা মোহাম্মদ হেলালকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। বৃহস্পতিবার(১৬ জুলাই) দুপুরে শহরের ৫ নম্বর মাছ ঘাট বাজার থেকে এসব মাছ জব্দ করা হয় বলে জানান ফতুল্লা সহকারী কমিশনার(ভূমি) আসাদুজ্জামান নূর।

তিনি জানান, নিষিদ্ধ পিরানহা মাছ বিক্রির খবর পেয়ে অভিযান চালানো হয়। পরে পুলিশ ও মৎস্য কর্মকর্তাদের সঙ্গে সমন্বয় করে অভিযানে মাছ জব্দের পাশাপাশি বিক্রেতাকে জরিমানা করা হয়। সেই সঙ্গে মাছগুলো এতিমখানায় প্রদান করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights