নারায়ণগঞ্জে পুকুরে ডুবে দুই ভাই-বোনের মৃত্যু

নারায়ণগঞ্জ প্রতিনিধি

নারায়ণগঞ্জের সোনারগাঁ পৌর এলাকায় পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। তারা হলো আপন মামাতো ফুফাতো ভাই-বোন মো. মুনতাসির আহম্মেদ তাসনিম (২) ও মোসাম্মৎ হাবিবা (২)।

শনিবার সকাল ১০টার দিকে পৌর এলাকার ইছাপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত শিশু মো. মুনতাসির আহম্মেদ তাসনিম ওই গ্রামের মহিউদ্দিনের ছেলে ও অপর শিশু হাবিবা রূপগঞ্জ উপজেলার গাউসিয়া এলাকার রাজু আহম্মেদের মেয়ে।
নিহতের স্বজনরা জানান, সকালে দুই মামাতো ফুফাতো ভাই-বোন হাত ধরে উঠানে খেলা করছিল।খেলা করার কোন এক সময় বাড়ির পাশের পুকুরে ডুবে যায়। পরবর্তীতে বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করা হয়। অবশেষে বাড়ির কাজের লোক পুকুরে ভাসমান অবস্থায় ওই দুই শিশুর লাশ দেখতে পায়। পরে তাদের উদ্ধার করে স্থানীয় উপজেলা হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

সোনারগাঁ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. মহসিন জানান, ‌পানিতে ডুবে দুই শিশুর মৃত্যুর ঘটনা শুনেছি। পারিবারিকভাবে তাদের দাফন করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights