নারায়ণগঞ্জে প্লাস্টিক কারখানায় আগুন

নারায়ণগঞ্জ প্রতিনিধি

নারায়ণগঞ্জের ফতুল্লায় একটি প্লাস্টিক কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বুধবার (১৯ নভেম্বর) ভোরে ফতুল্লা পশ্চিম ধর্মঘট এলাকার ঢালিপাড়া এলাকার এই কারখানাতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে ফতুল্লা ফায়ার স্টেশন থেকে দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।

স্থানীয়রা জানান, ভোর রাতে হঠাৎ করেই কারখানার ভেতরে আগুন লেগে যায়। মুহুর্তের মধ্যেই আগুন চারদিকে ছড়িয়ে পরে। পরে ফায়ার সার্ভিসকে খবর দিলে তারা এসে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করেন। প্রায় দুই ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন।

ফতুল্লা ফায়ার স্টেশনের ইনচার্জ আব্দুল হালিম বলেন, খবর পাওয়ার সঙ্গে সঙ্গে ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।

তিনি আরও বলেন, এটি একটি প্লাস্টিকের কারখানা ছিলো। যার কারণে দ্রুত আগুন ছড়িয়ে পড়ে এবং কারখানার মালামাল পুড়ে গেছে। তবে প্রাথমিকভাবে আগুনের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ বলা যাচ্ছে না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights