নারায়ণগঞ্জে বলাৎকারের ঘটনায় অভিযুক্ত গ্রেফতার

সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি

নারায়ণগঞ্জের বন্দরে এক যুবককে বলাৎকারের ঘটনায় মো. সাঈদ (৪০) নামের এক আসামিকে গ্রেফতার করেছে র‍্যাব।

শনিবার দিবাগত রাত সাড়ে ১০টার দিকে জেলার সোনারগাঁয়ের চৌধুরীগাঁও এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। র‍্যাব ১১- এর কোম্পানি কমান্ডার মেজর অনাবিল ইমাম সাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

মামলার বরাত দিয়ে র‍্যাব জানায়, বলাৎকারের শিকার ওই যুবক গত ৮ মার্চ বন্দরে নিজ বাসার সামনে দাঁড়িয়ে ছিলেন। এসময় অভিযুক্ত সাঈদ তাকে বন্দরের নিজ বাড়িতে ডেকে নিয়ে ভয়ভীতি দেখিয়ে বলাৎকার করে। পরবর্তীতে ওই যুবক ঘটনাটি পরিবারকে জানালে তার মা বাদী হয়ে মামলা দায়ের করেন।

র‍্যাব আরও জানায়, আসামিকে গ্রেফতারে গোয়েন্দা তৎপরতা শুরু করে র‍্যাব। পরবর্তীতে গোপন তথ্যের ভিত্তিতে আসামি মো. সাঈদকে সোনারগাঁ থেকে গ্রেফতার করে র‍্যাব ১১- এর একটি দল। আসামির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights