নারায়ণগঞ্জে বিএনপির গণসংযোগ ও লিফলেট বিতরণ

নারায়ণগঞ্জ প্রতিনিধি:

নারায়ণগঞ্জ-৫ আসনের বিএনপির মনোনীত প্রার্থী মাসুদুজ্জামানের পক্ষে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান প্রণীত ৩১ দফা বাস্তবায়নের গণসংযোগ ও লিফলেট বিতরণ করা হয়েছে। সোমবার বিকেলে বন্দরের কুশিয়ারা এলাকায় এ গণসংযোগ ও লিফলেট বিতরণ করা হয়।

এ সময় দলের নেতাকর্মীরা সরাসরি জনগণের সঙ্গে যোগাযোগ স্থাপন করে তাদের সমস্যার কথা শুনেন এবং তার সমাধান ও প্রয়োজনীয় উন্নয়নমূলক কার্যক্রমের বিষয়ে বিস্তারিত ধারণা প্রদান করেন। একই সাথে বৃহৎ পরিসরে লিফলেট বিতরণ করে বিএনপির ৩১ দফা বাস্তবায়ন পরিকল্পনার মূলনীতি ও উদ্দেশ্য মানুষের সামনে তুলে ধরা হয়।

প্রচাণায় উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপি সদস্য মনোয়ার হোসেন শোখন, বন্দর কৃষকদল সভাপতি ফারুক হোসেন ও বিএনপি নেতা মনির সরদারসহ স্থানীয় বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল, শ্রমিক দল, মহিলাদলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের অন্যান্য নেতাকর্মী এবং বিভিন্ন শ্রেণি পেশার মানুষ।

প্রচারণায় অংশ নেওয়া নেতারা জানান, আমরা জনগণের দ্বারে দ্বারে গিয়ে মাসুদুজ্জামানের পক্ষে ৩১ দফা কর্মসূচি তুলে ধরছি। প্রতিটি ঘরে ঘরে আমরা জনগণের সঙ্গে আলোচনা করছি এবং তাদেরকে শান্তিপূর্ণ পরিবেশে ভোট দেওয়ার জন্য উৎসাহিত করছি। ধানের শীষ জাতীয় ঐক্য, জনকল্যাণ এবং উন্নয়নের প্রতীক। এই প্রতীকে ভোট দিলে দেশ হবে উন্নয়নের অগ্রদূত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights