নারায়ণগঞ্জে বুথের নিরাপত্তা কর্মীকে হত্যায় বৃদ্ধের যাবজ্জীবন

নারায়ণগঞ্জ প্রতিনিধি
নারায়ণগঞ্জের ফতুল্লায় ডাচ বাংলা ব্যাংকের বুথের নিরাপত্তা কর্মীকে হত্যার ঘটনায় আব্দুল মতিন (৫৫) নামে এক বৃদ্ধেকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সাথে ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ৩ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত।

বুধবার (০৯ এপ্রিল) দুপুরে নারায়ণগঞ্জ জেলা ও দায়রা জজ মো. আবু শামীম আজাদ আসামীর উপস্থিতিতে এই রায় ঘোষণা করেন। কোর্ট পুলিশ পরিদর্শক মো. কাইউম খান এর সত্যতা নিশ্চিত করে বলেন, ১১ জন সাক্ষীর সাক্ষ্যপ্রমাণের ভিত্তিতে আদালত আসামীর উপস্থিতিতে এই রায় ঘোষণা করেছেন।

যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আব্দুল মতিন নোয়াখালীর বেগমগঞ্জ এলাকার মৃত হাসমত উল্লাহর ছেলে। তিনি ভূইগড়ের আনোয়ার বেগমের এর বাড়ির ভাড়াটিয়া বসবাস করতেন। সেই সাথে নিহত আলী হোসেন মানিকগঞ্জের হরিরামপুর এলাকার মৃত ওয়াহেদ আলীর ছেলে। তিনি ফতুল্লার ভূইগড় বাজারের ডাচ বাংলা ব্যাংকের এটিএম বুথের নিরাপত্তা কর্মী হিসেবে কর্মরত ছিলেন।

আদালতের পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট আবুল কালাম আজাদ জাকির বলেন, ২০২১ সালের ৬ সেপ্টেম্বর আলী হোসেন বুথে ডিউটি কালিন সময়ে আব্দুল মতিন তার মাথায় কোপ দিয়ে রক্তাক্ত জখম করে। এরপর আলী হোসেন চিকিৎসাধীন অবস্থায় মারা যান। এই ঘটনায় তার স্ত্রী মনোয়ারা বেগম বাদী হয়ে ফতুল্লা থানায় মামলা দায়ের করেন। সেই মামলার বিচার কার্যক্রম শেষে আদালত রায় ঘোষণা করেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights