নারায়ণগঞ্জে ভোটকেন্দ্রের আশপাশের সিসিটিভি ভাঙচুর

নারায়ণগঞ্জ প্রতিনিধি

নারায়ণগঞ্জ-৪ আসনের একটি ভোটকেন্দ্রের আশপাশে স্থাপিত সিসিটিভি ক্যামেরা ভাঙচুর করেছে অজ্ঞাত দুর্বৃত্তরা।

মঙ্গলবার রাতে কুতুবপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের রামারবাগ সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রসংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, কেন্দ্রের আশপাশে স্থাপন করা অন্তত পাঁচটি সিসিটিভি ক্যামেরা ভেঙে নিয়ে যাওয়া হয়েছে। একটি সিসিটিভি ফুটেজে দেখা যায়, কয়েকজন যুবক রাতের অন্ধকারে ক্যামেরাগুলোর আশপাশে ঘোরাফেরা করছেন। পরে তারা ক্যামেরা ভেঙে নিয়ে যান।

ঘটনার বিষয়ে জানতে চাইলে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা এস এম ফয়েজ উদ্দিন বলেন, বিষয়টি তার জানা ছিল না। তিনি বলেন, আমি খোঁজ নিয়ে দেখছি। সত্যতা পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে এবং সেসব স্থানে পুনরায় সিসিটিভি ক্যামেরা স্থাপন করা হবে।

এ ঘটনায় এখনো কোনো মামলা বা আটক সংক্রান্ত তথ্য পাওয়া যায়নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights