নারায়ণগঞ্জে যুবকের লাশ উদ্ধার

নারায়ণগঞ্জ প্রতিনিধি

নারায়ণগঞ্জের বন্দরে রোমান (২৪) নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার বিকালে বন্দরের ধামগড় ইস্পাহানি এলাকার একটি জায়গা থেকে লাশটি উদ্ধার করে পুলিশ।

নিহত রোমান বন্দরের সোনাচোরা এলাকার রুহুল আমিনের ছেলে। তার শরীরে আঘাতের চিহ্ন রয়েছে বলে একাধিক প্রত্যক্ষদর্শী জানান।

এলাকাবাসী জানান, শুক্রবার দুপুরের দিকে ধামগড় ইস্পাহানি এলাকার উচু মাটির ঢিবির নীচে একটি লাশ পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। এরপর বিষয়টি পুলিশকে জানান তারা। বিকেলে পুলিশ লাশটি উদ্ধার করে।
বন্দর থানার ওসি আবু বকর সিদ্দিক জানান, উদ্ধারকৃত মৃতদেহটি বন্দরের সোনাচোরা এলাকার রুহুল আমিনের ছেলে রোমানের বলে শনাক্ত হয়েছে। বিষয়টি দুর্ঘটনা না হত্যাকাণ্ড তা তদন্তের পর জানা যাবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights