নারায়ণগঞ্জে ৮০ হাজার ইয়াবাসহ যুবক আটক

সোনারগাঁও প্রতিনিধি

নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে ৮০ হাজার ইয়াবাসহ আখতারুজ্জামান দিলশান নামে এক মাদক পাচারকারীকে আটক করেছে পুলিশ।

সোমবার দুপুরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কাঁচপুরে ওমর আলী উচ্চ বিদ্যালয়ের সামনে থেকে তাকে আটক করা হয়। সে নীলফামারী কানিয়াল খাতা গ্রামের মোহাম্মদ আলীর ছেলে।

বিকেলে পুলিশ সুপার কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান পুলিশ সুপার গোলাম মোস্তফা রাসেল।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে কাঁচপুর ওমর আলী স্কুলের সামনে অভিযান পরিচালনা করে কক্সবাজার থেকে ঢাকা যাওয়ার পথে দিলশান নামে এক যুবককে আটক করে পুলিশ। এ সময় তল্লাশি করে তার কাছে থাকা ৮০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। এ মাদক চালানের সাথে আরও যারা জড়িত তাদের শনাক্ত করে আইনের আওতায় আনা হবে। তার বিরুদ্ধে সোনারগাঁও থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights