নারায়ণগঞ্জ পুলিশের ‘গোপালি’ তালিকা চাইলেন এমপি মান্নান

নারায়ণগঞ্জ প্রতিনিধি

নারায়ণগঞ্জ জেলা পুলিশের সদস্যদের মধ্যে গোপালগঞ্জের বাসিন্দা কারা, তাদের তালিকা চেয়েছেন নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নান।

রবিবার দুপুরে নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ে মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভায় তিনি এ তালিকা চান।

সভায় আজহারুল ইসলাম মান্নান বলেন, ৫ আগস্টের আগে নারায়ণগঞ্জ জেলা ‘গোপালগঞ্জের বাসিন্দাদের দিয়ে ভরে গিয়েছিল’ এবং এখন আবার একই পরিস্থিতি তৈরি হয়েছে বলে তিনি মনে করেন।

জেলা প্রশাসক ও পুলিশ সুপারের দৃষ্টি আকর্ষণ করে তিনি বলেন, নারায়ণগঞ্জের কোন থানায় কোন কর্মকর্তা বা পুলিশ সদস্য কর্মরত আছেন এবং তাদের বাড়ি কোথায়—এমন একটি তালিকা তিনি চান।

আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে প্রশ্ন তুলে এমপি মান্নান বলেন, নদীপথে বালুবাহী ভলগেট প্রবেশের আগেই চাঁদা আদায়ের অভিযোগ রয়েছে। এমনকি মুঠোফোনের মাধ্যমে চাঁদা দেওয়ার কথাও শোনা যাচ্ছে বলে তিনি দাবি করেন। এ ঘটনায় বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) সংশ্লিষ্টতার অভিযোগও তোলেন তিনি।

নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মো. রায়হান কবিরের সভাপতিত্বে সভায় আরও উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আবুল কালাম, নারায়ণগঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান মাসুকুল ইসলাম রাজীব, জেলা পুলিশ সুপার মিজানুর রহমান মুন্সিসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights