নারায়ণগেঞ্জ ১৬ কোটি টাকার ভারতীয় পণ্য জব্দ

নারায়ণগঞ্জ প্রতিনিধি
নারায়ণগঞ্জে ভারত থেকে শুল্ক ফাঁকি দিয়ে আসা প্রায় ১৬ কোটি টাকা মূল্যের বিপুল পরিমাণ শাড়ি, চাদর, থ্রি পিস এবং লেহেঙ্গা কাপড় জব্দ করেছে কোস্ট গার্ড। আজ শনিবার (২৩ নভেম্বর) বিকেলে কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার খন্দকার মুনিফ তকি এর সত্যতা নিশ্চিত করেছেন।

খন্দকার মুনিফ বলেন, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় শুল্ক ফাঁকি দেয়া অবৈধ ভারতীয় পণ্যের একটি চালান নারায়ণগঞ্জ হয়ে ঢাকায় প্রবেশ করবে। এই তথ্যের ভিত্তিতে গতকাল ২২ নভেম্বর রাতে নারায়ণগঞ্জের পাগলা কোস্ট গার্ড স্টেশন নারায়ণগঞ্জ থেকে ঢাকা রুটে একটি বিশেষ অভিযান পরিচালনা করে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights