নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ উপলক্ষে গাইবান্ধায় মানববন্ধন

গাইবান্ধা প্রতিনিধি
আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ উপলক্ষে গাইবান্ধায় মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে। বুধবার দুপুরে জেলা প্রশাসন ও জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে শহরের ডিবি রোডে এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।

বেসরকারি উন্নয়ন সংস্থা গণউন্নয়ন কেন্দ্র, ব্র্যাক, এসকেএস-ফাউন্ডেশন, ফ্রেন্ডশিপসহ বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।

মানববন্ধন চলাকালে বক্তব্য দেন গাইবান্ধা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক নার্গিস জাহান, অতিরিক্তি জেলা প্রশাসক (উন্নয়ন ও মানব সম্পদ ব্যবস্থাপনা) সুশান্ত কুমার মাহাতো, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আব্দুল আউয়াল, অতিরিক্ত পুলিশ সুপার আবদুল্লাহ আল মামুন, উপাধ্যক্ষ জহুরুল কাইয়ুম, গাইবান্ধা প্রেস ক্লাব সভাপতি কে.এম রেজাউল হক, সাংবাদিক আফতাব হোসেন, আফরোজা লুনা, জয়া প্রসাদ, মোশারফ হোসেন প্রমুখ।
এ সময় নারী নির্যাতন প্রতিরোধে নানান বিষয় তুলে ধরেন বক্তারা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights