‘নারী ফুটবলাররা এক সময় আন্তর্জাতিক অঙ্গনে ভালো করবে’

অনলাইন ডেস্ক

আজ সোমবার দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলার শেখ রাসেল মিনি স্টেডিয়ামে (সেতাবগঞ্জ বড় মাঠ) জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী

নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী বলেছেন, নারী ফুটবলাররা একসময় আন্তর্জাতিক অঙ্গনে অনেক ভালো করবে।

তিনি বলেন, আগে নারীদের খেলাধুলায় তেমন উৎসাহ দেওয়া হতো না। এখন তারা আন্তর্জাতিক পরিমন্ডলে বিভিন্ন খেলাধুলা করছে। প্রমিলা ফুটবলাররা এশিয়াতে ভালো অবস্থানে রয়েছে বলেও উল্লেখ করেন তিনি।

প্রতিমন্ত্রী আজ সোমবার দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলার শেখ রাসেল মিনি স্টেডিয়ামে (সেতাবগঞ্জ বড় মাঠ) জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, বর্তমানে প্রাইমারী স্কুল পর্যায়ে অনেক প্রতিযোগিতা হচ্ছে। বঙ্গবন্ধু ও বঙ্গমাতা ফুটবল গোল্ডকাপ টুর্নামেন্ট বেশ জনপ্রিয় হয়েছে।

উপজেলা শিক্ষা অফিসের আয়োজনে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার ছন্দা পাল। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন উপজেলা শিক্ষা অফিসার সাজ্জাদ হোসেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবু সৈয়দ হোসেন, সাধারণ সম্পাদক আফছার আলী, পৌর মেয়র আসলাম প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights