নারী বিপিএল হচ্ছে না

অনলাইন ডেস্ক
তিন দল নিয়ে নারীদের বিপিএল আয়োজনের কথা জানিয়েছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ফেব্রুয়ারিতে মেয়েদের এই টুর্নামেন্ট আয়োজনের কথাও জানানো হয় বোর্ডের পক্ষ থেকে। তবে সেই সিদ্ধান্ত থেকে সরে এসেছে বিসিবি।

গতকাল শনিবার ১৭তম পরিচালনা পর্ষদের সভা শেষে জানানো হয়, আপাতত হচ্ছে না মেয়েদের বিপিএল। ছেলেদের বিপিএল আয়োজন করতে গিয়ে অনেক বিতর্ক এসেছে। নারীদের বিপিএল আয়োজনের ক্ষেত্রে তাই তাড়াহুড়ো করতে চায় না বিসিবি।

সন্ধ্যায় বিসিবির সভা শেষে মিডিয়া কমিটির চেয়ারম্যান ইফতেখার রহমান মিঠু বলেন, ‘তাড়াহুড়ো না করার সিদ্ধান্ত হয়েছে।’ এতে অঙ্কুরেই শেষ হলো নারী ক্রিকেটারদের বিপিএল খেলার আশা। এছাড়া সভায় চলতি বিপিএল নিয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

গত ১৭ জানুয়ারি চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে গণমাধ্যমের মুখোমুখি হয়ে বিসিবি পরিচালক নাজমুল আবেদীন ফাহিম বলেছিলেন, সবকিছু পরিকল্পনা মতো হলে ৭ ফেব্রুয়ারি ছেলেদের বিপিএল শেষের পরপরই ফেব্রুয়ারিতেই শুরু হবে মেয়েদের বিপিএল।

রংপুর রাইডার্স, ফরচুন বরিশাল ও ঢাকা ক্যাপিটালস দল নিতে চেয়েছে এমন খবর প্রকাশ হয় সংবাদ মাধ্যমে। নারী ক্রিকেটারদের সর্বোচ্চ পারিশ্রমিক ৫ লাখ টাকা করা হবে। একজন বিদেশি খেলানোর পরিকল্পনার কথাও জানা যায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights