নালিতাবাড়ীতে মাদক কারবারি গ্রেফতার

নালিতাবাড়ী প্রতিনিধি
শেরপুরের নালিতাবাড়ী উপজেলার ভুরুঙ্গা কালাপানি এলাকা থেকে ২৪৯ বোতল ভারতীয় মদসহ আরিফ মিয়াকে (২৩) গ্রেফতার করেছে র‌্যাব-১৪। বৃহস্পতিবার ভো‌রে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতাকৃত যুবক ঝিনাইগাতী উপজেলা পশ্চিম মানিককুড়া গ্রামের মৃত আব্দুল আলীর ছেলে। র‌্যাব-১৪ সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব-১৪, সিপিসি-১, জামালপুর ক্যাম্পের কোম্পানি কমান্ডার স্কোয়াড্রন লিডার আশিক উজ্জামানের নেতৃত্বে একটি আভিযানিক দল শেরপুর জেলার নালিতাবাড়ী থানার ভুরুঙ্গা কালাপানি এলাকায় অভিযান চালিয়ে আমদানি নিষিদ্ধ ভারতীয় ২৪৯ বোতল মদসহ আরিফকে গ্রেফতার করে। উদ্ধারকৃত মদের মধ্যে ছিল ম্যাকডোয়েলস, ব্ল্যাক পিউর ডিল্যাক্স হুইস্কি। উদ্ধারকৃত মদের বর্তমান বাজার মূল্য ২ লক্ষ ২ হাজার টাকা। আরিফ র‍্যাবের জিজ্ঞাসাবাদে দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সাথে জড়িত থাকার কথা স্বীকার করে।
এ ব্যাপারে আরিফের বিরুদ্ধে নালিতাবাড়ী থানায় মাদক আইনে মামলা করা সহ তাকে নালিতাবাড়ী থানায় হস্তান্তর করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights