নাশকতা মামলায় খুলনা যুবদল নেতার স্ত্রী গ্রেফতার

অনলাইন ডেস্ক

খুলনা মহানগর যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক মাহমুদ হাসান বিপ্লবের স্ত্রী ফাতেমাতুজ জোহরা লিন্ডাকে গ্রেফতার করেছে পুলিশ।

মঙ্গলবার (১৬ জানুয়ারি) তার ব্যবসা প্রতিষ্ঠান থেকে লিন্ডাকে গ্রেফতার করা হয়। খুলনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি) মো. কামাল হোসেন জানান, গত অক্টোবর মাসে খুলনা সদর থানায় দায়ের করা একটি মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে।

ফাতেমাতুজ জোহরা লিন্ডা খুলনায় নারী উদ্যোক্তা হিসেবে পরিচিত। তিনি খুলনা উইমেন চেম্বার অব কমার্সের পরিচালক। এছাড়া অনলাইন সেলার গ্রুপ নামের একটি জনপ্রিয় ফেসবুক পেজের এডমিন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights