নাসিরনগর উপজেলা আ. লীগের সভাপতি গ্রেফতার

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলা আওয়ামী লীগের সভাপতি অসীম কুমার পালকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) । সোমবার (২৮ অক্টোবর) রাতে উপজেলার ফান্দাউক এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

নাসিরনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল কাদের বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, ডিবি পুলিশ তাকে নাসিরনগর থানায় হস্তান্তর করেছে। বৈষম্যবিরোধী ছাত্র-জনতার শান্তিপূর্ণ মিছিলে হামলার মামলায় তিনি আসামি। তাকে আদালতে পাঠানোর প্রস্তুতি চলছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights