নাহিদ রিয়াসাতের ইন্তেকালে সাংবাদিক ইউনিয়ন দিনাজপুরের শোক প্রকাশ

আব্দুস সালাম, দিনাজপুর প্রতিনিধি :

দি ডেইলি টাইমস অফ বাংলাদেশ পত্রিকার ন্যাশন ডেস্ক ইনচার্জ নাহিদ রিয়াসাত ইন্তেকাল করেছেন। (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন), বুধবার (১৭ ডিসেম্বর) ভোর আনুমানিক ২:৩০ মিনিটে ধানমন্ডির নিজ বাসভবনে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তার বয়স হয়েছিল মাত্র ৩৮ বছর।
পরিবার সূত্রে জানা গেছে, মঙ্গলবার (১৬ ডিসেম্বর) দিবাগত রাতে নাহিদ রিয়াসাত বুকে ব্যথা অনুভব করেন। তাকে দ্রুত শহরের একটি হাসপাতালে নিয়ে যাওয়ার পথে তিনি মারা যান। তার স্ত্রী বিষয়টি নিশ্চিত করেছেন।
মরহুমের নামাজে জানাজা ও দাফন তার নিজ বাড়ি নারায়ণগঞ্জে অনুষ্ঠিত হবে বলে তার পরিবার জানিয়েছে।
সাংবাদিক নাহিদ রিয়াসাতের মৃত্যুতে সাংবাদিক ইউনিয়ন দিনাজপুর-এর সভাপতি সাদাকাত আলি খান, সহ-সভাপতি মো. ফারুক হোসেন, সাধারণ সম্পাদক মাহফিজুল ইসলাম রিপন, সহ-সাধারণ সম্পাদক মাহবুবুল হক খান, অর্থ সম্পাদক আব্দুস সালাম এবং সংগঠনের অন্যান্য সদস্যরা গভীর শোক প্রকাশ করেছে। সংগঠনটি মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেছে এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights