নিউইয়র্কে গার্লফ্রেন্ডের ছুরিকাঘাতে প্রাণ গেল বয়ফ্রেন্ডের

যুক্তরাষ্ট্র প্রতিনিধি

নিউইয়র্ক সিটির ব্রঙ্কসে নিজ এপার্টমেন্টে গার্লফ্রেন্ডের ছুরিকাঘাতে নিহত হয়েছেন ৩২ বছর বয়েসী বয়ফ্রেন্ড মাইকেল বুখার্ট। গত রবিবার ব্রঙ্কসের মোট হ্যাভেন এলাকায় ব্রুক এভিনিউর নিকটে ইস্ট ১৩৮ স্ট্রিটে রাত ১০.৪০ মিনিটে নৃশংস এ হত্যাকান্ডের হদিস পায় টহল পুলিশ।

জানা গেছে এই এপার্টমেন্টের পঞ্চম তলায় তারা বাস করতেন। ২৩ বছর বয়েসী গার্লফ্রেন্ড জামাইয়া নেলসনকে পুলিশ গ্রেফতার করেছে। তার বিরুদ্ধে হত্যা, খুনের জন্য ধারালো অস্ত্র সংরক্ষণের অভিযোগ দায়ের করা হয়েছে ব্রঙ্কস ক্রিমিনাল কোর্টে।

লাশ উদ্ধারের পর সুরতহাল রিপোর্টের উদ্ধৃতি দিয়ে তদন্ত কর্মকর্তারা জানিয়েছেন, ধারালো ছুরি দিয়ে মাইকেলের বুকে উপর্যুপরি আঘাত করা হয় এবং মৃত্যু নিশ্চিত হওয়া পর্যন্ত জামাইয়া মাইকেলের ওপর বসেছিলেন। এপার্টমেন্টের লাগোয়া কক্ষের বাসিন্দা টিফানি বয়েজ (৩৯) পুলিশকে জানিয়েছেন, সেখানে ওরা দুজন ঝগড়ায় লিপ্ত রয়েছেন বলে কাছে যাননি। পুলিশ না এলে তিনি জানতেনই না যে জলজ্যান্ত একজন মানুষকে এভাবে খুন করা হয়েছে। কারণ তারা দুজনে প্রতি রাতেই ঝগড়ায় লিপ্ত হতেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights