নিউইয়র্কে ছুরি হামলা, দুই শিশুসহ নিহত ৪

অনলাইন ডেস্ক

আমেরিকার নিউইয়র্কে ছুরি হামলার ঘটনা ঘটেছে। এতে দুই শিশুসহ চারজন নিহত হয়েছে। এছাড়াও এ ঘটনায় আহত হয়েছে আরও তিনজন। পরে পুলিশের গুলিতে হামলাকারী নিজেও নিহত হয়।

তবে নিজে নিহত হওয়ার আগে ওই হামলাকারী দুই পুলিশ কর্মকর্তাকে ছুরিকাঘাত করেন। হামলায় নিহতরা সবাই একটি বর্ধিত পরিবারের সদস্য।

গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, নিউইয়র্কের কুইন্সে ছুরিকাঘাতে দুই শিশুসহ চারজন নিহত ও তিনজন আহত হয়েছে। এই ঘটনায় ফোন করে পুলিশে খবর দেওয়া হলে রবিবার ভোররাতে কুইন্সের ফার রকওয়ে এলাকায় আগুন লাগিয়ে দেওয়া একটি বাড়িতে ক্ষতিগ্রস্তদের খুঁজে পায় পুলিশ।
প্রতিবেদনে আরও বলা হয়, অভিযুক্ত ওই হামলাকারী দুই পুলিশ অফিসারকে ছুরিকাঘাত করে। একপর্যায়ে আহত এক পুলিশ কর্মকর্তা তাকে গুলি করে। পরে সন্দেহভাজন ওই ব্যক্তিকে হাসপাতালে নেওয়া হলে সেখানে তাকে মৃত ঘোষণা করা হয়। সূত্র: বিবিসি, এবিসি নিউজ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights