নিউইয়র্ক শহরের ভালো ভিউ পেতে কাটলেন প্রতিবেশীর ৩২ গাছ, কোটি ডলার জরিমানা

অনলাইন ডেস্ক

হরেক রকম অদ্ভুত কাণ্ড ঘটায় মানুষ। শখের হিসেব মেলাতে গিয়ে করে ফেলেন গুরুতর অপরাধও।

যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক শহরের এক বাসিন্দা কেবল শহরটি একটি বাধাহীন ভিউ পেতে প্রতিবেশীর ৩২টি গাছ কেটে ফেলেছেন অনুমতি না নিয়েই।

তবে শহরের আকাশ দেখার পথ প্রশস্ত করতে গিয়ে ওই নাগরিককে এবার কোটি ডলার জরিমানা গুনতে হচ্ছে।
আদালত তাকে প্রতি গাছের জন্য এক হাজার ডলার জরিমানা করেছিল। তবে শেষ পর্যন্ত প্রতি গাছে জরিমানার পরিমাণ ৭০০ ডলারে নেমে আসে।

আর সবমিলিয়ে ক্ষতিপূরণ ও অন্যান্য বিষয় মিলিয়ে মামলার আসামিকে কোটি ডলার জরিমানা গুনতে হতে পারে। আগামী এপ্রিল মাসে এই মামলার চূড়ান্ত সিদ্ধান্ত আসবে।

শহরের ভালো ভিউ পাওয়ার জন্য এই গাছ কাটা কাণ্ড ইন্টারনেটেও বেশ আলোড়ন তুলেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights