নিউজটোয়েন্টিফোরকে হারিয়ে শেষ ষোলোতে বাংলাদেশ প্রতিদিন

ক্রীড়া প্রতিবেদক

ওয়ালটন-ডিআরইউ মিডিয়া ফুটবলে নিউজ টোয়েন্টিফোরকে ২-০ গোলে হারিয়ে শেষ ষোলোতে জায়গা করে নিয়েছে বাংলাদেশ প্রতিদিন।

আজ শনিবার দুপুরে শহীদ (ক্যাপ্টেন) এম মনসুর আলী জাতীয় হ্যান্ডবল স্টেডিয়ামে ম্যাচটি অনুষ্ঠিত হয়।

ম্যাচ সেরা হয়েছেন বাংলাদেশ প্রতিদিনের শামীম আহমেদ। ম্যাচে ডিফেন্স, অফেন্স ও মিড ফিল্ডে দারুণ দক্ষতার পরিচয় দেয় টিম বাংলাদেশ প্রতিদিন।
এদিন মোট ১২টি ম্যাচ অনুষ্ঠিত হয়। বাংলাদেশ প্রতিদিন ছাড়াও জয় নিয়ে ঘরে ফেরে একাত্তর টিভি, মাইটিভি, ভোরের কাগজ, বাংলাভিশন, যুগান্তর, চ্যানেল আই, এনটিভি, যমুনা টিভি, দীপ্ত টিভি, এটিএন বাংলা ও ঢাকা পোস্ট।

আগের দিন আমাদের অর্থনীতিকে ৪-০ গোলে হারায় বাংলাদেশ প্রতিদিন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights