নিউজিল্যান্ডকে হারিয়ে শ্রীলঙ্কার সিরিজ জয়

অনলাইন ডেস্ক

টি-টোয়েন্টি সিরিজ ড্রয়ের পর ওয়ানডে সিরিজ নিজেদের করে নিল স্বাগতিক শ্রীলঙ্কা। রবিবার পাল্লেকেলেতে বৃষ্টিবিঘ্নিত ম্যাচে নিউজিল্যান্ডকে ৩ উইকেটে হারিয়ে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ নিজেদের করে নিল লঙ্কানরা। ২০২৪ সালে এটি শ্রীলঙ্কার পঞ্চম সিরিজ জয়।

ক্যান্ডিতে নিউজিল্যান্ড ও শ্রীলঙ্কা দুই দলেরই ব্যাটিং ব্যর্থতা ছিল চোখে পড়ার মতো। মার্ক চাপম্যান ও মিচেল হে সেই দুর্যোগ সামলে নেওয়ায় টেনেটুনে দুইশ পার করে ব্ল্যাক ক্যাপরা।

২১০ রানের লক্ষ্য দিয়েও তারা লঙ্কানদের ঘাড়ে চেপে বসেছিল। স্বাগতিকদের হয়ে কেবল একজনই লড়লেন- কুশল মেন্ডিস। তিন নম্বরে ব্যাটিংয়ে নেমে অন্য প্রান্তের সঙ্গীদের কেবল আসা যাওয়া দেখেছেন তিনি। কিন্তু ঘাবড়ে যাননি। ঠাণ্ডা মাথায় ম্যাচ বের করে নেন।
মেন্ডিসের ব্যাটিংয়ে ভর করে শ্রীলঙ্কা দ্বিতীয় ওয়ানডে জেতে ৩ উইকেটে। ১০২ বল খেলে ৭৪ রান করে অপরাজিত ছিলেন তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights