নিউজিল্যান্ডে তিমিকে মানুষের মর্যাদা দেওয়ার দাবি

অনলাইন ডেস্ক
এবার স্তন্যপায়ী সামুদ্রিক প্রাণী তিমিকে মানুষের মর্যাদা দেওয়ার দাবি জানিয়েছে নিউজিল্যান্ডের মাউরি জনগোষ্ঠীর রাজা। সংকাটপন্ন এই প্রাণীকে রক্ষা করতে দেশটির সরকারের প্রতি দাবি জানানো হয়েছে। এএফপির বরাত দিয়ে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে রুশ সংবাদমাধ্যম আরটি।

এ নিয়ে গত ২৮ মার্চ ‘ডিকলারেশন ফর দ্য ওশান’ নামের একটি ঘোষণাপত্র প্রকাশ করেন মাউরি রাজা তুহেইতিয়া পোটাটাউতে ভেরোহেরো সপ্তম।

ঘোষণায় বলা হয়, তিমির মধ্যে মানুষের মতো চলাফেরা, আচরণ ও নিজস্ব সংস্কৃতি প্রকাশের স্বতঃস্ফূর্ত ক্ষমতা রয়েছে। ফলে মানুষের অনুরূপ মর্যাদা দেওয়া হলে তিমির সংরক্ষণ ও বংশবিস্তার ঝুঁকিমুক্ত হবে।
জানা গেছে, তিমি অতিপ্রাকৃতিক প্রাণী হিসেবে পরিচিত মাউরিদের কাছে। নিউজিল্যান্ডের অনেক আদিবাসী তিমিকে সমুদ্রের দেবতা টাঙ্গারোয়ার পূর্বপুরুষ বলে মনে করেন।

উল্লেখ্য, মাউরি নিউজিল্যান্ডের দ্বিতীয় বৃহত্তম আদিবাসী। তাদের দাবির কারণে এর আগে ওহানগানুই নদী ও মাউন্ট তারানাকি আগ্নেয়গিরিকে মানুষের মর্যাদা দেওয়া হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights