নিউজিল্যান্ডে সাগরে তলিয়ে গেছে নৌবাহিনীর জাহাজ

অনলাইন ডেস্ক
নিউজিল্যান্ডে নৌবাহিনীর একটি জাহাজ সাগরে তলিয়ে গেছে। তবে এই দুর্ঘটনায় কোন প্রাণহানীর ঘটনা ঘটেনি। এছাড়াও জাহাজে থাকা ৭৫ জন নাবিককে উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে দেশটি। নৌবাহিনীর এই জাহাজটি একটি প্রবাল প্রাচীরের জরিপ পরিচালনা করার জন্য সামোয়া থেকে ছেড়ে গিয়েছিল বলে জানা গেছে।

রবিবার (৬ অক্টোবর) নিউজিল্যান্ড প্রতিরক্ষা বাহিনী এক বিবৃতিতে জানিয়েছে, জাহাজটি খুব সম্ভবত প্রবাল প্রাচীরের আঘাতে ডুবে গেছে। তবে জাহাজে থাকা ৭৫ জন নাবিককেই উদ্ধার করা হয়েছে।

বিবৃতিতে আরও জানানো হয়, ডুবতে থাকা এইচএমএনজেডএস মানাওয়ানুই জাহাজটির নাবিকদের উদ্ধার করতে ইমার্জেন্সি সার্ভিস রাতভর কাজ করেছে। সামোয়ান ইমার্জেন্সি সার্ভিস জানিয়েছে, একটি ফায়ার রেসকিউ দল ৭৫ জন ক্রু সদস্যকে উদ্ধার ও চিকিৎসা করার জন্য গত রাত থেকে আজ সকাল পর্যন্ত কাজ করেছে।
সামোয়া ফায়ার অ্যান্ড ইমার্জেন্সি সার্ভিসেস অথরিটি জানিয়েছে, সৌভাগ্যবশত, কেউ গুরুতর আহত হয়নি এবং কোনো প্রাণহানি হয়নি।

নিউজিল্যান্ডের কমোডর শেন আর্নডেল নিশ্চিত করেছেন, এইচএমএনজেডএস মানাওয়ানুই জাহাজে থাকা ৭৫ জন নাবিক এবং যাত্রী সামোয়াতে নিরাপদে পৌঁছেছেন।

সূত্র: সাউথ চায়না মর্নিং পোস্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights