নিউ ইয়র্কে সাবওয়ে স্টেশনে গোলাগুলি, হতাহত ৬

অনলাইন ডেস্ক

যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক সিটির একটি সাবওয়ে স্টেশনে গোলাগুলির ঘটনা ঘটেছে। এতে একজন নিহত হয়েছে। আহত হয়েছে আরও পাঁচজন। স্থানীয় কর্তৃপক্ষ এ তথ্য নিশ্চিত করেছে।

স্থানীয় সময় সোমবার বিকালে নিউ ইয়র্ক সিটির ব্রংকসের একটি ট্রেন প্ল্যাটফর্মে কিশোরদের দুটি দলের মধ্যে তর্কাতর্কির পর গোলাগুলি শুরু হয়। এই ঘটনায় ছয়জনকে হাসপাতালে নেওয়া হয়েছে।

নিউ ইয়র্ক শহরের পুলিশ ট্রানজিট প্রধান মাইকেল কেম্পার বলেন, আমরা বিশ্বাস করি না যে, এটা লক্ষ্যহীন কোনও হামলা। একটি ট্রেনে দুই গ্রুপের মধ্যে বিবাদ থেকেই এই হামলার সূত্রপাত।
তিনি বলেন, দূর্ভাগ্যবশত হামলায় ৩৪ বছর বয়সী এক তরুণ নিহত হয়েছে। এছাড়া আহতদের মধ্যে ১৪ বছর বয়সী এক কিশোরী, ১৫ বছর বয়সী এক কিশোর এবং ৭১ বছর বয়সী এক ব্যক্তি রয়েছে।

এই ঘটনায় জড়িতদের খুঁজছে পুলিশ। যুক্তরাষ্ট্রে বন্দুক সহিংসতার ঘটনা প্রায়ই ঘটে থাকে। সূত্র: আল জাজিরা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights