নিখোঁজের ৩ দিন পর রাজমিস্ত্রির অর্ধগলিত লাশ উদ্ধার

গাজীপুর প্রতিনিধি

গাজীপুরের কালীগঞ্জে নিখোঁজের তিনদিন পর এক রাজমিস্ত্রির অর্ধগলিত লাশ একটি পুকুর থেকে উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার (৩০ জানুয়ারি) দুপুরে ওই রাজমিস্ত্রির লাশ স্থানীয় জামালপুর ইউনিয়নের বালুয়াভিটার এলাকার পুকুর থেকে উদ্ধার করা হয়। নিহতের নাম শরীফ মিয়া (৩৫)। তিনি স্থানীয় চান্দেরবাগ এলাকার হাফিজ উদ্দিনের ছেলে।

নিহতের স্বজনরা ও স্থানীয়রা জানান, শরীফ মিয়া এলাকায় রাজমিস্ত্রির কাজ করতেন। পারিবারিক বিভিন্ন বিষয়াদি নিয়ে স্ত্রীর সঙ্গে তার মনোমালিন্য চলছিল। গত শনিবার সকালে বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হন তিনি। রাত পর্যন্ত বাড়ি না ফেরায় স্বজনেরা বিভিন্নস্থানে খোঁজাখুঁজি করেও তার কোন সন্ধান পায়নি। মঙ্গলবার দুপুরে জামালপুর ইউনিয়নের বালুয়াভিটার এলাকার একটি পুকুরে তার লাশ ভাসতে দেখে স্থানীয়রা।
কালীগঞ্জ থানার ওসি মাহতাব উদ্দিন জানান, খবর পেয়ে পুলিশ নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বিকেলে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করে। প্রাথমিকভাবে তার মৃত্যুর কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যায় নি।

তিনি আরও জানান, নিহতের দেহে আঘাতের কোন চিহ্ন পাওয়া যায় নি। তার শরীর ফুলে পঁচন ধরেছে এবং তার নাক দিয়ে রক্ত ঝরছিল। এব্যাপারে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights