নিখোঁজ মাদ্রাসা ছাত্র রফিকুলের খোঁজ চায় পরিবার

মাদারীপুরে নিখোঁজ ৯ম শ্রেণির মাদ্রাসা ছাত্র রফিকুল ইসলামকে ফেরত পেতে সংবাদ সম্মেলন করেছেন পরিবারের সদস্যরা। শুক্রবার সকালে মাদারীপুর নতুন শহর এলাকার সাংবাদিক অফিসে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

নিখোঁজ রফিকুল ইসলাম (২২) শরিয়তপুরের সদর উপজেলার চিকন্দি ইউনিয়নের দক্ষিন কেবলনগর বক্তারকান্দি গ্রামের মাওলানা আব্দুল জলিল বক্তারের ছেলে ও নারায়নগঞ্জের ফতুল্লার আদর্শনগর এলাকার জামেয়া তালিমিয়া মাদ্রাসার ৯ম শ্রেণির শিক্ষার্থী।

রফিকুলের বড় ভাই মুফতী তাজুল ইসলাম ফারুকী লিখিত বক্তব্যে বলেন, গত পহেলা সেপ্টেম্বর মাদারীপুর সদর উপজেলার কুলপদ্বী এলাকার বোনের বাসা থেকে নারায়নগঞ্জের ফতুল্লা মাদ্রাসার উদ্দেশ্যে বের হয় রফিকুল। কিন্তু এর পরে আর কোন খোঁজ পাওয়া যায়নি রফিকুলের। পরিবারের সাথেও কোন যোগাযোগও করেনি রফিকুল।
এরপর ১৮ সেপ্টেম্বর মাদারীপুর সদর মডেল থানায় একটি নিখোঁজ জিডি করেন তাজুল ইসলাম। কিন্তু রফিকুলকে উদ্ধারে কোন সহযোগিতা করেনি পুলিশ। পরে বাধ্য হয়ে রফিকুলকে ফেরত পেতে সংবাদ সম্মেলন করেন নিখোঁজের পরিবার।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন রফিকুলের বাবা মাওলানা আব্দুল জলিল বক্তার, রফিকুলের দুলাভাই আব্দুল হাসিবসহ অনেকেই।

এ ব্যাপারে মাদারীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল মামুন বলেন, মাদ্রসাছাত্র রফিকুলকে খুঁজে পেতে কার্যক্রম চলমান রয়েছে। বিভিন্ন এলাকার সিসিটিভি ক্যামেরার ফুটেজ পর্যলোচনা করা হচ্ছে। এছাড়া তথ্যপ্রযুক্তির সহায়তার মাধ্যমে দ্রুত রফিকুলকে উদ্ধারে ব্যবস্থা নিবে পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights