নিখোঁজ সাবমেরিনের সন্ধান পেলে আরোহীদের জীবিত উদ্ধার করা যাবে?
অনলাইন ডেস্ক
আটলান্টিক মহাসাগরের অতল গভীরে হারিয়ে যাওয়া সাবমেরিনটির এখনও (রিপোর্ট লেখা পর্যন্ত) কোনও সন্ধান পাওয়া যায়নি। ‘টাইটান সাবমার্সিবল’ নামের ওই ডুবোজাহাজে আর মাত্র ৩০ ঘণ্টার অক্সিজেন অবশিষ্ট আছে বলে গণমাধ্যমের খবরে জানা গেছে।
সময় দ্রুত ফুরিয়ে যাচ্ছে। অক্সিজেন শেষ হয়ে গেলে ওই সাবমেরিনের আরোহীদের বেঁচে থাকার সম্ভাবনাও ক্ষীণ হয়ে যাবে।
এদিকে, এখন আর সাবমেরিনটির সন্ধান পাওয়া গেলেও আরোহীদের জীবিত উদ্ধার করা যাবে কিনা তা নিয়ে সংশয় দেখা দিয়েছে।
কেননা, তাতে আর মাত্র ৩০ ঘণ্টার অক্সিজেন অবশিষ্ট আছে। অক্সিজেন অবিশষ্ট থাকা অবস্থায় সেটিকে উদ্ধার করা না গেলে আরোহীদের জীবিত উদ্ধারের সম্ভাবনাও শেষ যাবে।
জানা গেছে, সমুদ্রের নিচে পড়া থাকা টাইটানিক জাহাজের ধ্বংসাবশেষের কাছে যাওয়ার উদ্দেশ্যে গত রবিবার সমুদ্রে ডুব দেয় ডুবোজাহাজটি। এর ১ ঘণ্টা ৪৫ মিনিট পর সেটি যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। এরপর রবিবার, সোমবার এবং মঙ্গলবার পেরিয়ে বুধবার চলে আসলেও এখনও (রিপোর্ট লেখা পর্যন্ত) এটির কোনও সন্ধান মেলেনি।
মার্কিন সংবাদমাধ্যম সিএনএনকে সমুদ্র উদ্ধার অভিযান বিষয়ক বিশেষজ্ঞ ও নৌবাহিনীর ক্যাপ্টেন রে স্কট জানিয়েছেন, যদি উদ্ধারকারীরা সৌভাগ্যক্রমে ডুবোজাহাজটির সন্ধান পেয়েও যান, তা সত্ত্বেও এটি উদ্ধার করার বিষয়টি অনেক কঠিন হবে। কারণ পৃথিবীতে যেসব উদ্ধার সরঞ্জাম রয়েছে, সেগুলোর সাগরের এত গভীরে যাওয়ার সক্ষমতা নেই।
