নিজের বক্তব্য নিয়ে বিএনপি নেতা আলালের প্রতিবাদ

বাংলাদেশ প্রতিদিনে গতকাল ‘খালেদা-তারেককে বাদ রেখে সিদ্ধান্ত নেওয়া যায় কি না ভাবছে বিএনপি’ শিরোনামে প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল। গতকাল পাঠানো এক প্রতিবাদলিপিতে তিনি বলেন, আমার উদ্ধৃতি দিয়ে প্রকাশিত সংবাদটি সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট, ভিত্তিহীন এবং মানহানিকর। বেসরকারি টিভি চ্যানেল ডিবিসির একটি টক শোর বরাত দিয়ে প্রকাশিত সংবাদে আমার বক্তব্য হিসেবে যা বলা হয়েছে তা মিথ্যা। টিভি চ্যানেলটির যে ভিডিও লিঙ্ক থেকে এ সংবাদের তথ্য নেওয়া হয়েছে বলে উল্লেখ করা হয়েছে সেখানে এ রকম কোনো বক্তব্য নেই।

প্রতিবেদকের বক্তব্য : এ প্রতিবেদনটি তৈরি করা হয়েছে বেসরকারি টিভি চ্যানেল ডিবিসির ‘রাজকাহন’ নামে একটি টকশোর ভিডিও লিঙ্ক থেকে নেওয়া তথ্যের ভিত্তিতে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights