নিজের শর্টগানের গুলিতে পুলিশ কনস্টেবল আহত

নিজস্ব প্রতিবেদক, বরিশাল

নিজের শর্টগানের গুলিতে আহত হয়েছেন বরিশালের মেহেন্দিগঞ্জ থানার কনস্টেবল মো. কায়সার আহমেদ।

সোমবার দুপুরে মেহেন্দিগঞ্জের চর শেফালি নলচর খালের সন্মুখে এ ঘটনা ঘটে। আহত কায়ছারকে ঢাকার পুলিশ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

মেহেন্দিগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) মো. হেলালউদ্দিন জানান, নদীতে অবৈধ মাছ শিকার বন্ধে গতকাল সোমবার দুপুর থেকে মেহেন্দিগঞ্জের বিভিন্ন স্থানে অভিযান চালায় মৎস্য বিভাগ। অভিযানে সহায়তা করে মেহেন্দিগঞ্জ থানা পুলিশের একটি দল। অভিযানের সময় কনস্টেবল কায়সার আহমেদ তার সঙ্গে থাকা শর্টগানের গুলি লোড করে। এ সময় অসাবধানতাবশত একটি গুলি বুট ভেদ তার বাম পায়ে বিদ্ধ হয়। এতে আহত হয় সে। আহত কায়ছারকে উদ্ধার করে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকার পুলিশ হাসপাতালে পাঠানো হয়।
মেহেন্দিগঞ্জ উপজেলা মৎস্য কর্মকর্তা মো. কামাল হোসেন জানান, সোমবার সকাল ১১টা থেকে বিকেল ৫টা পর্যন্ত মেহেন্দিগঞ্জের গজারিয়া নদীতে অভিযান পরিচালিত হয়। জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ লুৎফর রহমানের নেতৃত্বে এবং র‌্যাব-পুলিশ-কোস্টগার্ডের সহায়তায় পরিচালিত অভিযানে ২০টি অবৈধ পাইজাল, ৮টি বেহুন্দি জাল এবং ৫০টি চরঘেরা জাল উদ্ধার হয়েছে। পরে নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে ওই জাল পুড়িয়ে ফেলা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights