নিবন্ধন পুনর্বহাল, ‘হুক্কা’র বদলে ‘চশমা’ প্রতীক পেল জাগপা

অনলাইন ডেস্ক

জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) নিবন্ধন পুনর্বহাল করেছে নির্বাচন কমিশন। একই সঙ্গে দলটির প্রতীক ‘হুক্কা’র পরিবর্তে ‘চশমা’ প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে।

মঙ্গলবার এ সংক্রান্ত গেজেট প্রকাশিত হয়েছে। এতে নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদের স্বাক্ষর রয়েছে।

এতে বলা হয়, The Representation of the People Order, 1972 এর Chapter VIA এর বিধান অনুযায়ী নিবন্ধনের শর্তাদি পূরণ করায় বাংলাদেশ নির্বাচন কমিশন সন্তুষ্ট হয়ে জাতীয় গণতান্ত্রিক পার্টি-কে ২০০৮ সালে রাজনৈতিক দল হিসেবে নিবন্ধন দেয় করে এবং প্রতীক ‘হুক্কা’।

এর আগে ২০০৮ সালে জাতীয় সংসদ নির্বাচনের আগে জাতীয় গণতান্ত্রিক পার্টির নিবন্ধন দিয়েছিল নির্বাচন কমিশন। কিন্তু শর্ত পূরণ না করায় ২০২১ সালের ২৮ জানুয়ারি দলটির নিবন্ধন বাতিল করা হয়।

নিবন্ধন বাতিলের বৈধতা চ্যালেঞ্জ করে সে বছরই হাইকোর্টে রিট আবেদন করেন দলটির সভাপতি তাসমিয়া প্রধান। এ বছর মার্চে দলটিকে নিবন্ধন ফিরিয়ে দেওয়ার আদেশ দেয় আদালত।

এর আগে গত ৯ নভেম্বর ২০২৫ তারিখ তাহারা দলের নাম ‘জাতীয় গণতান্ত্রিক পার্টি’-র সাথে ‘জাগপা’ সংযোজন এবং দলের প্রতীক ‘হুক্কা’-র পরিবর্তে ‘চশমা’ বরাদ্দের জন্য আবেদন করে।

ইসি এ আবেদন গ্রহণ করে নিবন্ধিত রাজনৈতিক দলের নাম ‘জাতীয় গণতান্ত্রিক পার্টি-জাগপা’ এবং প্রতীক ‘চশমা’ নির্ধারণ করা হলো।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights