নিরাপত্তার জন্যই কি ভারত ছেড়ে হঠাৎ বিদেশে স্থায়ী সাইফ?

অনলাইন ডেস্ক

বলিউড তারকাদের অনেকে সময়েই বাড়ি কেনা-বেচার খবরে শিরোনাম হন। এবার সেই তালিকায় যুক্ত হলেন সাইফ আলি খান। প্রশ্ন উঠছে এর আগেও তো সাইফ বাড়ি ও জমি কিনেছেন, এবার এত আলোচনা কেন?

তবে কি সাম্প্রতিক কোনও হামলার আশঙ্কায় এমন সিদ্ধান্ত? ভারতীয় গণমাধ্যমের এক প্রতিবেদনে বলা হয়েছে, কাতারের দোহার দ্য সেন্ট রেজিস মার্সা অ্যারাবিয়া আইল্যান্ড, দ্য পার্ল-এ একটি সম্পত্তি কিনেছেন সাইফ। সম্প্রতি একটি অনুষ্ঠানে তিনি নিজেই এ তথ্য জানান।

তিনি বলেন, ‘যখনই আমি দ্বিতীয় বাড়ি কেনা বা ছুটি কাটানোর কথা ভাবি, তখন কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয়েও নজর রাখি। তার মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য হলো নিরাপত্তা।’

অভিনেতার ভাষ্য, ‘আমি শুটিংয়ের জন্য গিয়েছিলাম। একটা সুন্দর নির্জন দ্বীপে। জায়গাটা এতটাই মনে ধরেছিল যে ভেবেছিলাম, যদি কোনো দিন এইরকম একটা জায়গায় থাকতে পারি!’

সাইফ আরও জানান, ভবিষ্যতে তিনি পরিবারের সবার সঙ্গে, বিশেষ করে স্ত্রী কারিনা কাপুর ও তাদের সন্তানদের নিয়ে সেখানে ঘুরতে যাওয়ার পরিকল্পনায় রয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights