নির্বাচনের জন্য বিএনপিকে রাস্তায় নামতে বাধ্য করবেন না : দুদু

অনলাইন ডেস্ক

নির্বাচনের জন্য বিএনপিকে রাস্তায় নামতে বাধ্য না করার আহ্বান জানিয়েছেন দলটির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু।

বৃহস্পতিবার আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনিস্টিটিউশন মিলনায়তনে আলোচনা সভায় বক্তৃতা করেন তিনি।

দুদু বলেন, দীর্ঘ ১৭ বছর ধরে গণতন্ত্রের লড়াই চলেছে। যারা এই ১৭ বছরকে অস্বীকার করে, তারা গণতন্ত্রের জন্য লড়াই করেছেন বলতে পারেন না।

এসময় তিনি অন্তর্বর্তী সরকারকে দ্রুত নির্বাচন দেয়ার আহ্বানও জানান।

একই অনুষ্ঠানে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ বলেন, ভাষা আন্দোলনের ইতিহাস বিকৃত করা হয়েছে। সেদিন প্রধান ভূমিকা রেখেছিল ছাত্ররা। অথচ কিছু রাজনৈতিক দল বলে সব শেখ মুজিবের অবদান।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান বলেন, বিএনপির দীর্ঘ আন্দোলনের শেষ হিসাব মিলেছে জুলাইয়ের ছাত্র-জনতার আন্দোলনে।

তিনি বলেন, বাংলাদেশের মানুষ আমাদের পর্যবেক্ষণ করছে, আজ যারা ফুল দিয়ে বরণ করছে, কাল ভুল করলে সেই জনতাই জবাবদিহি করবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights