নির্বাচন নিয়ে প্রধান উপদেষ্টার বক্তব্যে জনগণ হতাশ : মেজর হাফিজ

অনলাইন ডেস্ক
বিএনপির স্থায়ী কমিটির সদস্য মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ বলেছেন, নির্বাচন নিয়ে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের বক্তব্য জনগণকে হতাশ করেছে।

রবিবার জাতীয় প্রেস ক্লাবে মুক্তিযোদ্ধা দল আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।

মেজর হাফিজ বলেন, যেসব উপদেষ্টাদের এই দেশের প্রতি কোনো বাস্তব অবদান নেই, তারা এখন বড় বড় কথা বলছেন। অথচ যারা অতীতে ত্যাগ স্বীকার করেছেন, তারাই এখন আলোচনার বাইরে।

তিনি বলেন, ‘গণতন্ত্রকে ব্যাহত না করতে অন্তর্বর্তী সরকারের উচিত সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করা।

সংস্কার ও বিচার একটি ধারাবাহিক প্রক্রিয়া উল্লেখ করে এই বিএনপি নেতা বলেন, এসব কাজ নির্বাচিত সরকারের অধীনেই হওয়া উচিত। একটা নির্বাচনের জন্য পাঁচ বছর অপেক্ষা করা যায় না।

তিনি বলেন, বর্তমান উপদেষ্টা পরিষদ ছাত্রদের ভুল পথে পরিচালিত করছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights