নির্বাচন বর্জনের দাবিতে ঢাবি ছাত্রদলের গণসংযোগ ও লিফলেট বিতরণ

অনলাইন ডেস্ক

৭ জানুয়ারি নির্বাচন বর্জন ও অসহযোগ আন্দোলনের পক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি এবিএম ইজাজুল কবির রুয়েল ও সাধারণ সম্পাদক আরিফুল ইসলামের নেতৃত্বে গণসংযোগ ও লিফলেট বিতরণ করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদল।

ছাত্রদলের নেতাকর্মীরা বকশিবাজার মোড় থেকে ঢাকা মেডিকেল-২ গেট হয়ে ঢাকা মেডিকেলের অভ্যন্তর এবং ঢাকা মেডিকেলের আউটডোর সংলগ্ন বিশ্ববিদ্যালয় এলাকায় এই কর্মসূচি পালন করে।

এ সময় উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক মাসুদুর রহমান মাসুদ, সহ-সভাপতি মো. হাসান, যুগ্ম-সম্পাদক গণেশ চন্দ্র রায় সাহস, মো. মাসুম বিল্লাহ, রাজু আহমেদ, সোহেল রানা, মাহবুবুল আলম শাহিন।
আরও উপস্থিত ছিলেন অমর একুশে হল শাখা ছাত্রদলের সাধারণ সম্পাদক আক্তারুজ্জামান বাপ্পী, বিজয় একাত্তর হল শাখা ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি সাইফ খান, সহ-সভাপতি আকিব জাভেদ রাফি। ফজলুল হক মুসলিম হল শাখা ছাত্রদলের প্রচার সম্পাদক মেহেদী হাসান রুমি, শহীদ সার্জেন্ট জহুরুল হক হল শাখা ছাত্রদলের কর্মী শামসুল হক আনানসহ শতাধিক নেতৃবৃন্দ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights