নির্বাচিত সরকারের পথকে মসৃণ রাখাই আমাদের দায়িত্ব : খাদ্য উপদেষ্টা
অনলাইন ডেস্ক
দেশে খাদ্যের মজুদ যথেষ্ট রয়েছে। এ বছর ভালো ফলন হয়েছে, কৃষকরাও ন্যায্য দাম পেয়েছেন। আমাদের দায়িত্ব পরবর্তী নির্বাচিত সরকারের পথটিকে মসৃণ ও নির্বিঘ্ন রাখা বলে জানিয়েছেন খাদ্য ও ভূমি মন্ত্রণালয়ের উপদেষ্টা আলী ইমাম মজুমদার।
সোমবার দুপুরে কুমিল্লা সার্কিট হাউজে জেলা খাদ্য নিয়ন্ত্রক, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ও বিভিন্ন উপজেলার নির্বাহী কর্মকর্তাদের সঙ্গে ২০২৫-২৬ অর্থবছরে জেলার আমন ধান সংগ্রহ এবং খাদ্যশস্য মজুদ পরিস্থিতি বিষয়ে আলোচনা শেষে সাংবাদিকদের সঙ্গে এসব কথা বলেন তিনি।
খাদ্য উপদেষ্টা আরও বলেন, বাজার স্থিতিশীল রাখা এবং সঠিক সময়ে খাদ্য সংগ্রহ নিশ্চিত করতে সরকার দায়িত্বশীলভাবে কাজ করছে।
সভায় খাদ্য অধিদপ্তরের মহাপরিচালক (ডিজি), কুমিল্লার জেলা প্রশাসক মু. রেজা হাসানসহ সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
