নিশো, আমাকে নিয়ে এমন মন্তব্য কেন করলি?

অনলাইন ডেস্ক

আমার নাম উল্লেখ করে ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজার এর অনলাইন সংস্করণের ইন্টারভিউয়ে দেখলাম আফরান নিশো বলেছে, আমি ব্যক্তিজীবন অন্তরালে রেখেছিলাম!

বন্ধু হিসেবে নিশোকে বলতে চাই, তুই আমাকে নিয়ে এমন মন্তব্য কেন করলি? আমি তোর এই ধরনের খোঁচা মারা মন্তব্য একদমই পছন্দ করলাম না।

দীর্ঘ বছর যাবৎ আমি মডেলিং ও ফিল্ম ইন্ডাস্ট্রিতে কাজ করে যাচ্ছি। সংবাদকর্মী ও শুভাকাঙ্ক্ষীরা যারা আমাকে পছন্দ করেন, তারা আমার বিয়ে,বউ ও সন্তানের বিষয়টি ভালোভাবে অবগত। আমার ব্যক্তি জীবনের প্রায় প্রতিটি বিশেষ ঘটনা সংবাদকর্মীরা যত্ন সহকারে দেশের মানুষের কাছে তুলে ধরেছেন।
সংবাদকর্মী ও শুভাকাঙ্ক্ষীদের কাছে, আমি ব্যক্তিগত জীবনের কোনো কিছু লুকাইনি। সংবাদকর্মী ভাই বন্ধুদের অনেক অজানাও জেনে থাকেন। তাদের উদ্দেশ্যে আমি বলতে চাই, আপনারা কি জানেন নিশো কবে বিয়ে করেছে বা তার স্ত্রী ও সন্তানকে নিয়ে কবে প্রকাশ্যে এসেছে? বন্ধু হয়ে আমি তো কখনও দেখিনি! তাহলে ব্যক্তিগত জীবন অন্তরালে কে রেখেছে আমি নাকি নিশো?

আমি এবং নিশো একসময় একসঙ্গে মডেলিং করেছি। আমাদের অনেক স্মৃতি। নিশো তোর সঙ্গে আমার সম্পর্ক কেমন, প্রথম সিনেমা মুক্তির পরেই তুই হয়তো ভুলে গেছিস! বন্ধু হিসেবে বলছি, তুই অন্যকে ইঙ্গিত দিয়ে যে-সব কথাবার্তা বলছিস জেনে বুঝে বল। তুই তোর ফিলোসফি নিয়ে থাক, সেখানে অন্যকে আঘাত করতে যাস কেন? আশা রাখছি, ভবিষ্যতে তুই তোর ভুল শুধরে নিবি।

(ফেসবুক থেকে সংগৃহীত)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights