নিষিদ্ধ ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সাবেক সহ-সভাপতি গ্রেফতার

মাদারীপুর প্রতিনিধি

নিষিদ্ধ ঘোষিত সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের সূর্যসেন হল শাখার সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ আরেফিন সিদ্দিক সুজনকে (৩৪) গ্রেফতার করেছে মাদারীপুর সদর থানা পুলিশ।

রবিবার (১৩ জুলাই) রাত সাড়ে আটটার দিকে মাদারীপুর সদর থানার মহিষের চর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত সুজন মাদারীপুর জেলার সদর উপজেলার মহিষেরচর গ্রামের বাসিন্দা

মাদারীপুর সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, গ্রেফতার সুজনের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। দীর্ঘদিন ধরে বিভিন্ন অভিযোগে তার নাম উঠে আসছিল। তদন্তের স্বার্থে তাকে গ্রেফতার করা হয়েছে।

তবে ঠিক কোন মামলাগুলোর ভিত্তিতে তাকে গ্রেফতার করা হয়েছে সেই বিষয়ে বিস্তারিত জানাতে পুলিশের পক্ষ থেকে এখনো কিছু জানানো হয়নি। বর্তমানে সুজনকে থানায় জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং পরবর্তী আইনগত পদক্ষেপ প্রক্রিয়াধীন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights