নীরব এলাকা’ ঘোষণা ডিএমপির, হর্ন বাজালে হতে পারে জেল-জরিমানা

অনলাইন ডেস্ক

অফিস-আদালত, হাসপাতাল, ক্লিনিক, শিক্ষাপ্রতিষ্ঠান বা একই ধরনের অন্য প্রতিষ্ঠানসহ তার চতুর্দিকের ১০০ মিটার পর্যন্ত বিস্তৃত এলাকাকে ‘নীরব এলাকা’ ঘোষণা করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। এসব এলাকায় হর্ন বাজালে সর্বোচ্চ জরিমানা ১০ হাজার টাকা অথবা ৩ মাসের কারাদণ্ড হতে পারে।

ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে এ নির্দেশনা দেওয়া হয়।

এতে বলা হয়, শব্দদূষণ (নিয়ন্ত্রণ) বিধিমালা ২০২৫ মোতাবেক অফিস-আদালত, হাসপাতাল, ক্লিনিক, শিক্ষাপ্রতিষ্ঠান বা একই ধরনের অন্য প্রতিষ্ঠানসহ তার চতুর্দিকের ১০০ (একশত) মিটার পর্যন্ত বিস্তৃত এলাকাকে ‘নীরব এলাকা’ বুঝাবে, অর্থাৎ এসব এলাকায় হর্ন বাজানো শাস্তিযোগ্য অপরাধ (সর্বোচ্চ জরিমানা ১০ হাজার টাকা অথবা ৩ মাসের কারাদণ্ড)।

গণবিজ্ঞপ্তিতে আরো বলা হয়, আগামীকাল থেকে বাংলাদেশ সচিবালয় এলাকায় (সচিবালয়ের চারদিকের ও অভ্যন্তরীণ রাস্তাসমূহ ও পার্কিং এলাকা) উল্লিখিত বিধি অমান্যকারী যানবাহনের বিরুদ্ধে অর্থাৎ হর্ন বাজালে ডিএমপি’র ট্রাফিক বিভাগ কর্তৃক শাস্তিমূলক ব্যবস্থা (অর্থদণ্ড) কার্যকর করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights