নীলফামারীতে ‘এইচপিভি’ টিকা বিষয়ক অবহিতকরণ সভা অবহিতকরণ সভায়

নীলফামারী প্রতিনিধি

নীলফামারীতে কিশোরীদের জরায়ুমুখ ক্যান্সার প্রতিরোধে ‘এইচপিভি’ টিকাদান উপলক্ষে অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৩ অক্টোবর) জেলা শহরের নীলফামারী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান।
জেলা তথ্য কর্মকর্তা কবির উদ্দিনের সভাপতিত্বে বিশেষ অতিথরি বক্তব্য দেন শিক্ষা প্রকৌশল অধিদপ্তর জেলা কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী হাজেরুল ইসলাম, সহকারী জেলা শিক্ষা কর্মকর্তা আব্দুল ওয়াদুদ, প্রধান শিক্ষক শামীমা হক, ইউনিসেফের প্রোগ্রাম সহযোগী ফারজানা ফেরদৌসি ।
আলোচক ছিলেন সিভিল সার্জন ডা. হাসিবুর রহমান। এইচপিভি টিকা বিষয়ক প্রেজেন্টেশন উপস্থাপন করেন সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার আতিকুর রহমান।
এতে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ৪০জন ছাত্রী অংশ গ্রহণ করেন।
এদিকে দুপুরে জেলা প্রশাসক কার্যালয়ের সভাকক্ষে স্বাস্থ্য বিভাগের আয়োজনে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে সিভিল সার্জন ডা. হাসিবুর রহমান জানান, জেলায় ১লাখ ৩ হাজার ৫২৯জন কিশোরীকে জরায়ুমুখ ক্যান্সার প্রতিরোধী টিকাদান করা হবে। এর মধ্যে ৫ম থেকে ৯ম শ্রেণিতে অধ্যয়নরত ছাত্রী এবং ১০থেকে ১৪বছর বয়সী শিক্ষা প্রতিষ্ঠান বহির্ভূত কিশোরী রয়েছে।
প্রত্যেককে বিনামূল্যে এক ডোজ করে এই টিকা প্রদান করা হবে ২৪ অক্টোবর থেকে। এর মধ্যে প্রথম ১০দিন শিক্ষা প্রতিষ্ঠান এবং বাকি ৮দিন ইপিআই কেন্দ্রে টিকা প্রদান করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights