নীলফামারীতে জেলা তাঁতীদলের কর্মীসভা
নীলফামারী প্রতিনিধি
বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতীদল নীলফামারী জেলা শাখার কর্মীসভা বুধবার জেলা শহরের পৌর বাজারস্থ দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে জেলা বিএনপির সভাপতি আলমগীর সরকার ও বিশেষ অতিথি হিসেবে জেলা বিএনপির সাধারণ সম্পাদক জহুরুল আলম বক্তব্য দেন। সভায় প্রধান বক্তা ছিলেন জাতীয়তাবাদী তাঁতীদলের যুগ্ম আহ্বায়ক রেজাউল ইসলাম।
জেলা তাঁতীদলের আহ্বায়ক শাহজাদা মুক্তির সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আনিসুর রহমান কোকো ও সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক কাজী আখতারুজ্জামান জুয়ের বক্তব্য দেন।
প্রধান অতিথির বক্তব্যে জেলা বিএনপির সভাপতি আলমগীর সরকার বলেন, আওয়ামী লীগের প্রতিটি অন্যায় অপকর্মের বিচার হতে হবে। ১৭ বছরের অন্যায় আর দুঃশাসন মানুষ ভোলেনি। তিনি বলেন, নির্বাচনের জন্য সকলে প্রস্তুতি নিন। আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির প্রার্থীদের ধানের শীষের ব্যালটে ভোট বিপ্লব ঘটবে।
কর্মীসভা শেষে শাহজাদা মুক্তিকে সভাপতি ও হুসেন আলীকে সাধারণ সম্পাদক করে জেলা কমিটির আংশিক কমিটি গঠন করা হয়। কর্মীসভা পরিচালনা করেন জেলা তাঁতীদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক হুসেন আলী ও যুগ্ম আহ্বায়ক সৈয়দ নুরনবী হোসেন নয়ন। এ ছাড়াও ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক র্যালি ও লিফলেট বিতরণ করা হয় জেলা তাঁতীদলের উদ্যোগে।
