নীলফামারীতে ব্যাডমিন্টন টুর্নামেন্টের উদ্বোধন

নীলফামারী প্রতিনিধি:
নীলফামারী পুলিশ লাইন্সে ‘রংপুর রেঞ্জ আন্তঃজেলা ব্যাডমিন্টন টুর্নামেন্ট’ শুরু হয়েছে। রবিবার সন্ধ্যায় টুর্নামেন্টের উদ্বোধন করেন পুলিশ সুপার মোর্শেদ আলম। উদ্বোধনী খেলায় পঞ্চগড় জেলা পুলিশ দলকে ২-০ সেটে হারিয়ে লালমনিরহাট জেলা পুলিশদল জয়লাভ করে।

উদ্বোধনী অনুষ্ঠানে অতিরিক্ত পুলিশ সুপার (অর্থ ও প্রশাসন) মোহসিন, ডোমার সার্কেলের সহকারী পুলিশ সুপার নিয়াজ মেহেদী, নীলফামারী থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহফুজুর রহমান সাঈদ উপস্থিত ছিলেন। পুলিশ সুপার মোর্শেদ আলম জানান, টুর্নামেন্টে সাতটি দল অংশ নিচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights