নীলফামারীতে ভূমি মন্ত্রণালয়ের সচিবের মতবিনিময় ও অফিস পরিদর্শন
নীলফামারী প্রতিনিধি
নীলফামারীতে রাজস্ব প্রশাসনের কর্মকর্তা-কর্মচারীদের সাথে মতবিনিময় করেছেন ভূমি মন্ত্রণালয়ের সিনিয়র সচিব এ এস এম সালেহ আহমেদ।
বৃহস্পতিবার বিকেলে জেলা প্রশাসক কার্যালয়ের সভাকক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান।
ভূমি মন্ত্রণালয়ের উপ-সচিব শহীদুল ইসলাম ও অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) সাইদুল ইসলাম এ সময় উপস্থিত ছিলেন। এর আগে, জেলা সদরের ভূমি অফিস পরিদর্শন করেন সচিব এ এস এম সালেহ আহমেদ।
