নীলফামারীতে সাঁতার প্রতিযোগীতা অনুষ্ঠিত

নীলফামারী প্রতিনিধি

নীলফামারীর কিশোরগঞ্জে জেলা ক্রীড়া কার্যালয়ের আয়োজনে বৃহস্পতিবার সাঁতার প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা পরিষদ পুকুরে অনুষ্ঠিত সাঁতার প্রতিযোগীতায় মাধ্যমিক পর্যায়ের তিনটি বিদ্যালয়ের ৬০জন শিক্ষার্থী অংশ নেয়।

বিকেলে প্রধান অতিথি থেকে প্রতিযোগীদের সনদপত্র ও পুরস্কার বিতরণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মৌসুমি হক।

জেলা ক্রীড়া কর্মকর্তা আবুল হাসেমের সভাপতিত্বে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আশরাফুজ্জামান ও উপজেলা একাডেমিক সুপারভাইজার মোহাম্মদ হাবিবুল্লাহ উপস্থিত ছিলেন।
জেলা ক্রীড়া কর্মকর্তা আবুল হাসেম জানান, ক্রীড়া পরিদপ্তরের বার্ষিক ক্রীড়া কর্মসূচির অংশ হিসেবে ২০২৪-২০২৫ এর আওতায় এই প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights