নীলফামারী হানাদার মুক্ত দিবস পালিত

নীলফামারী প্রতিনিধি:

নানা আয়োজনে আজ ১৩ ডিসেম্বর নীলফামারী হানাদার মুক্ত দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে জাতীয় পতাকা ও মুক্তিযোদ্ধা সংসদের পতাকা উত্তোলন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ, বনার্ঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভার আয়োজন করা হয়। বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের আয়োজনে জেলা ও উপজেলা প্রশাসনের সহযোগীতায় দিনটি পালন করা হয়।

সকালে জেলা মুক্তিযোদ্ধা সংসদ কার্যালয় থেকে শুরু করে শোভাযাত্রাটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে শহিদ মিনার প্রাঙ্গণে আলোচনা সভায় মিলিত হয়।
স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক সাইফুর রহমান, পুলিশ সুপার গোলাম সবুর পিপিএম, জেলা আওয়ামী লীগের সভাপতি ও নীলফামারী পৌরসভার মেয়র দেওয়ান কামাল আহমেদ এবং জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান এ্যাডভোকেট মমতাজুল হক কর্মসূচিতে উপস্থিত ছিলেন।

বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড জেলা ইউনিটের আহবায়ক হাফিজুর রশিদ মঞ্জু আলোচনা সভায় সভাপতিত্ব করেন। অন্যান্যের মধ্যে বীর মুক্তিযোদ্ধা আমিনুল ইসলাম, সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওয়াদুদ রহমান, পৌর আওয়ামী লীগের সভাপতি মসফিকুল ইসলাম রিন্টু বক্তব্য দেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights