নেজামে ইসলাম পার্টির নির্বাহী আমির হলেন মাওলানা আব্দুল কাইয়ুম সুবহানী

নিজস্ব প্রতিবেদক

বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির মজলিসে শুরার অধিবেশনে সর্বসম্মতিক্রমে মাওলানা আব্দুল কাইয়ুম সুবহানীকে দলের কেন্দ্রীয় নির্বাহী আমীর হিসেবে নির্বাচিত করা হয়েছে। রবিবার রাজধানীর সেগুনবাগিচায় একটি হোটেলে অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন দলের আমীর আল্লামা সারোয়ার কামাল আজিজী এবং সঞ্চালনা করেন মহাসচিব মুসা বিন ইযহার।

সভায় আরও উপস্থিত ছিলেন দলের সিনিয়র নায়েবে আমির মাওলানা আব্দুল মাজেদ আতহারী, নায়েবে আমীর মুফতি মুখলিসুর রহমান কাসেমী, আব্দুর রহমান চৌধুরী, সংগঠন সচিব মাওলানা আবু তাহের খান, সহকারী মহাসচিব হাফেজ আজিজুল হক, সহকারী অর্থ সচিব আলহাজ্ব আনোয়ারুল কবীর, শিল্প ও বাণিজ্য সচিব আলহাজ্ব শাকিরুল হক খান, সহকারী সংগঠন সচিব মাওলানা ইনআমুল হক কুতুবী এবং সমাজকল্যাণ সচিব মাওলানা এরশাদ বিন জালাল প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights