নেতাকর্মীরা মরণপণ লড়াইয়ের জন্য প্রস্তুত : আমীর খসরু

অনলাইন ডেস্ক

বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, ‘সরকার পতনের এক দফা আন্দোলনে মরণপণ লড়াইয়ের জন্য নেতাকর্মীরা প্রস্তুতি নিয়েছে। আর এটা (আন্দোলন) ক্ষমতার লড়াই না, দেশটাকে বাঁচানোর লড়াই, বাংলাদেশের মুক্তির লড়াই। মুক্তিযুদ্ধের পরে এটা দ্বিতীয় মুক্তিযুদ্ধ চলছে। এটাকে মাথা রেখে জনগণ আজকে রাস্তায় নেমেছে।’

আজ শুক্রবার রাজধানীর সেগুনবাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে ‘নিরপেক্ষ সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচনই জাতীয় সংকট উত্তরণের উপায়’ শীর্ষক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। সভার আয়োজন করে বাংলাদেশ পেশাজীবী অধিকার পরিষদ।

আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, ‘আমরা যেখানে গিয়েছি- এই যে রোড মার্চ হয়ে গেল, গাড়ির দরজা ভেঙে ফেলতেছে… লোকজন বলছে, স্যার প্রোগ্রাম দেন, আমরা জীবন দিতে রাজি আছি। এরপর তো আর কিছু বলার থাকে না। যারা জীবন দেয় তাদের সঙ্গে কেউ লড়াই করে কোনোদিন জিততে পারে না।’
সভায় সভাপতিত্ব করেন পেশাজীবী অধিকার পরিষদের সভাপতি জাফর মাহমুদ এবং সঞ্চালনায় ছিলেন সাধারণ সম্পাদক মু. নিজাম উদ্দিন।

এতে আরও বক্তব্য দেন বাংলাদেশ গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর, নৈতিক সমাজের সভাপতি আমসা আমিন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক লুতফুর রহমান প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights