নেতানিয়াহুসহ শীর্ষ কর্মকর্তাদের হত্যার পরিকল্পনা, ইসরায়েলি গ্রেফতার

অনলাইন ডেস্ক
ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও অন্যান্য শীর্ষ কর্মকর্তাদের হত্যার পরিকল্পনার দায়ে ইসরায়েলি এক নাগরিককে গ্রেফতার করা হয়েছে। জানা গেছে, ইরানের কৌশলে পা দিয়ে অভিযুক্ত ব্যক্তি নেতানিয়াহুকে হত্যার জন্য তেহরান থেকে তাকে অর্থ দেয়া হয়েছিল। খবর বিবিসির।

ইসরায়েলের নিরাপত্তা বাহিনী এ তথ্য জানিয়েছে। ইসরায়েলি পুলিশ এবং স্থানীয় গোয়েন্দা বাহিনী জানিয়েছে, গ্রেফতারকৃত ব্যক্তি চোরাকারবারের সঙ্গে যুক্ত ছিলেন। তবে নাম-পরিচয় প্রকাশ করা হয়নি। বলা হয়েছে, ওই ব্যক্তি একজন ব্যবসায়ী এবং তিনি তুরস্কে বসবাস করতেন। সেখান থেকেই তিনি ইরানে গিয়েছিলেন।

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, ওই ব্যক্তি প্রধানমন্ত্রী নেতানিয়াহু, প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্ট এবং ডমেস্ট্রিক গোয়েন্দা সংস্থা শিন বেটের প্রধানকে হত্যার পরিকল্পনা করে।

শিন বেট দাবি করেছে, তুরস্কে দীর্ঘদিন বসবাস করা ইসরায়েলি এক ব্যবসায়ীকে কাজে লাগিয়ে এই হত্যা পরিকল্পনা করা হয়েছিল। ওই ব্যবসায়ীর ইরানি ও তুর্কি লোকদের সঙ্গে চেনাজানা আছে। পরিকল্পনাটি কার্যকর করার জন্য গত এপ্রিলে তুর্কি নাগরিক আন্দ্রেই ফারুক আসলান ও গুনেইদ আসলান আর্থিক লেনদেনের জন্য ইসরায়েলি ওই ব্যবসায়ীর সঙ্গে যোগাযোগ করেন। পরে তাদের মধ্যস্থতায় তুরস্কের সামান্দগ শহরে এডি নামে এক ইরানি ধনকুবেরের দুই প্রতিনিধির সঙ্গে মে মাসে দেখা করেন সেই ব্যবসায়ী।
এডি ইরান থেকে তুরস্কে যেতে পারবেন না, জানার পর ইসরায়েলি ওই ব্যবসায়ী নিজেই ইরানে যান। সেখানে তিনি ইরানি নিরাপত্তা বাহিনীর কর্মকর্তা ‘হজ’ এবং এডির সঙ্গে সাক্ষাৎ করেন। সেখানে তাকে এই অপারেশন পরিচালনার জন্য ১০ লাখ ডলার দেয়ার কথা বলা হয়।

তবে ওই ব্যবসায়ী তার পরিকল্পনায় উল্লেখযোগ্য কোনো অগ্রগতি অর্জন করতে পেরেছিলেন কি না সে বিষয়ে স্পষ্ট কিছু জানায়নি শিন বেট। তবে সংস্থাটি দাবি করেছে, ইরান এ ধরনের কার্যক্রম বাস্তবায়ন করতে কঠোর প্রচেষ্টা চালিয়ে যেতে পারে। এর অর্থ হলো, এই পরিকল্পনা ফাঁস হওয়ার পর হুমকি শেষ হয়ে গেছে বিষয়টি এমন নয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights